প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
বরগুনার বামনায় হানাদার মুক্ত দিবসে ছাত্রদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রোববার দুপুরে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে শিক্ষার্থীরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এ সময় কলেজ প্রাঙ্গণে কয়েকটি গাছ লাগানো হয়।
কর্মসূচিকালে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার, সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ, প্রভাষক লিটন কুমার ঢালী, ছাত্র আন্দোলন বামনার, সৈয়দ রাহবার আহসান, মো. আতিকুল ইসলাম বাপ্পি, মো. মুনিম, রাকিব মোল্লা, শেখ মো. সোলায়মান ও মো. প্রান্ত খান উপস্থিত ছিলেন। এছাড়াও ইমন, স্বর্ণা, সুমি ও নুপুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ ২৪ নভেম্বর বামনা হানাদার মুক্ত দিবস। ওই দিন কুয়াশাছন্ন ভোর রাতে বামনা থানা ভবন আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের একের পর এক গ্রেনেড আর বুলেটের আঘাতে প্রকম্পিত হয় থানা ভবনের প্রতিটি প্রান্তর। লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী ও রাজাকাররা।
বামনা থানার পতাকাস্তম্ভে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। ভোরের সূর্য উদীত হওয়ার পূর্বেই বামনা থানা হয় হানাদারমুক্ত।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.