প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, জরিমানা ও গাড়ি জব্দ

মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজার গোল চত্বর এলাকায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে মোট ২১২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। পাথরঘাটায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর অফিসার লেঃ কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ) বিএন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এবং এতে সহায়তা করেন পাথরঘাটা ট্রাফিক পুলিশ।
নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ১৯০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স, ২টি প্রাইভেট কার এবং ২০টি অটো রিক্সার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এসময় ট্রাফিক আইন না মানায় ১৬টি যানবাহনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন বজায় রাখতে যৌথবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.