প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
পাথরঘাটায় নৌবাহিনীর হাতে ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর হাতে ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জসিম (৩৫)।
তিনি পাথরঘাটা উপজেলার কাটাখালি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার, লেঃ কমান্ডার এম আব্দুর রহমান (ট্যাজ) বিএন পিনং (২৭৭৭) এর নেতৃত্বে কাটাখালিতে অভিযান চালিয়ে জসিমকে আটক করা হয়। পরে জসিমকে তল্লাসি করা হয় এবং ৪০ পিচ ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। জসিম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.