প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
ডৌয়াতলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে।

বামনা (বরগুনা) প্রতিনিধি
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- বামনার সালাউদ্দিন হাওলাদারের ছেলে সাইমুন ইসলাম সানা এবং মঠবাড়িয়া উপজেলার কুমিরমারার রফিকুল ইসলামের ছেলে রেজা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ডৌয়াতলা ফুটবল একাডেমি ও বলইবুনিয়া একাদশের মধ্যে ফাইনাল খেলা চলছিলো। টাইব্রেকারের সময় সানা মাঠের ভিতরে প্রবেশ করতে চায়। যদিও ইতিমধ্যে মাঠের ভিতরে হাজার হাজার দর্শক প্রবেশ করেছে। সানার মাঠে প্রবেশ নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা ডৌয়াতলা ফুটবল একাডেমির সদস্যদের সাথে সানার বাগবিতণ্ডা শুরু হয়। এসময় ডৌয়াতলা ফুটবল একাডেমির ৪ নম্বর খেলোয়াড় আকাশ সানাকে মারা শুরু করলে ডৌয়াতলা ফুটবল একাডেমির সদস্যরা এবং সমর্থকরা সানাকে মেরে গুরুতর আহত করে।
অন্যদিকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজা গুরুতর আহত হন।
পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সংঘর্ষে আহতদের বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বামনা থানার ওসি এবং নৌবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ডৌয়াতলা ফুটবল একাডেমি বন্ধ করে দেওয়া হয়েছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে, "তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.