প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ ৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযানে ৭০০ ইয়াবা ট্যাবলেটসহ মো.কহুল উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃত আসামি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের নুরুজ্জামানের ছেলে। এ সময় নাম্বারবিহীন যাত্রী বাহী সিএনজি থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বহনকারী কহুল উদ্দিনকে ডাংধরা ইউনিয়নের মাখনের চর এলাকা থেকে সিএনজি তল্লাশি করে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.