প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় মাদক নির্মূল করার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহসভাপতি মহসিন উদ্দিন মিলন, সহসভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, সদস্য সচিব আরিফুর রহমান, ছাত্র দলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ অনেকেই।
প্রধান অতিথি সরোয়ার-ই -আলম বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার। আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো। উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.