1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জে যমুনানদীতে আইন অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৭ জেলের জরিমানা জাল পুড়িয়ে ধ্বংস 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরাজগঞ্জ যমুনানদীতে আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধন করায় দায়ে ৭ জেলের জরিমানা জাল পুড়িয়ে ধ্বংস করার পর আটককৃত ইলিশ মাছ গুলো এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২ নভেম্বর)  ভোর হতে  দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩”- সফলকরণের নিমিত্ত  যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
এসময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৭ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৭ জনকে ১৬,০০০/- হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস. এম. রকিবুল হাসান।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন -সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন।
এসময় আটককৃত ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ ও আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  মোঃ জহিরুল ইসলাম এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ সোহেল রানা ও তাঁর টিম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park