1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পিরোজপুরে অগ্নিদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ৩০ (এপ্রিল) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট কানাই লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উপকারভোগী মাহবুবুল আলম ও রীনা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা আক্তার।

মান্যবর জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অগ্নিদুর্গতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেছেন। এ অনুদানের অর্থ বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু উপকারভোগীদের অনেকের নিজস্ব বিকাশ নম্বর না থাকায় তা সম্ভব হয়নি। তারপরও প্রধানমন্ত্রীর ঐকান্তিকতার নিদর্শনস্বরূপ জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে পেরে আমরা কৃতার্থ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park