1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এবং উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।

পরিদর্শনকালে মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভক্ত ও দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা জনাব ইসহাক আলী বলেন, “পুরো ফুলবাড়ী উপজেলায় পূজা মন্ডপগুলোর পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। আশা করছি পূজা শেষ হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।”

স্থানীয় ভক্ত ও পূজারীরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনের নজরদারির কারণে নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারছেন তারা।

উল্লেখ্য, এ বছর ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ৬৩টি মন্দির ও পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park