1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যশোরে প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

মোঃ জাকির হোসেন

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে তিনটার দিকে, নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে, তিনি চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন, প্রেমিকা লুইছ পারভিন লিয়া প্রতিবেশী আইনাল হকের মেয়ে, নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান লিয়া ও তার পরিবারের সদস্যরা, এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে, ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে,
অন্যদিকে, লিয়া ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত লিয়াকে বিরক্ত করতেন, নিষেধ করলেও তিনি শুনতেন না, শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস, কিন্তু লিয়া দেখা করেননি, এ কারণে অভিমানে ইলিয়াস লিয়ার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে, একইসাথে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে, দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছেন, তবে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park