1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়িতে মোবাইল রাখার অপরাধে শিক্ষার্থী বহিষ্কার 

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার পঠিত
দেওয়ানগঞ্জ উপজেলা  প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 আজ(৩০ এপ্রিল ) রবিবার   উপজেলার সানন্দবাড়ী মাদ্রাসা  পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার চরআমখাওয়া  ইউনিয়নের সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা  কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে মোবাইল রাখার অপরাধে  বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী সবুজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ মনজুরুল ইসলাম  (রোল) নং   ২৯৯৭৯৯।
জান যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মোখলেছুর রহমান  কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে  ওই পরীক্ষার্থীকে স্মার্ট ফোনে কথা বলার সময়  হাতেনাতে ধরেন।
 পরে বিধিমোতাবেক কেন্দ্র সচিব তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষার হলে নকল/ মোবাইল  কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park