1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তমধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর প্রতীক এর প্রার্থী ইউরোপ জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-সচিব সৈয়দ আব্দুল কাইয়ূম কামালী, স্বতন্ত্র প্রার্থী চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ হারুন রশীদ, স্বতন্ত্র প্রার্থী শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। আজ ৩০ শে এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাইকালে কাগজপত্র কম থাকায় ও তথ্যে গরমিল থাকার কারণে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান এর মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং অপর চার প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park