1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেট মেয়র প্রার্থী পথসভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
  1. স্টাফ রিপোর্টারঃ           সিলেটে ছাত্রলীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল সিসিকে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের। সেখানে জনতার উপস্থিতিতে রীতিমতো পথসভা লোকেলোকারণ্য হয়ে পড়ে। এসময় ব্যক্তিগত সফরে সিলেটে থাকা বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত হয়ে পথসভার আকর্ষণ বাড়িয়ে তোলেন।

মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের ইলেক্ট্রিক সাপ্লাই রোড দিয়ে কোথাও যাচ্ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তখন ওই এলাকার কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী কুশল বিনিময়ের জন্য তার গাড়ি থামান।

আনোয়ারুজ্জামান গাড়ি থেকে নেমে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এসময় শেখ তন্ময়ের উপস্থিতিও নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রাণচ্ছল করে তোলে। তাৎক্ষণিক আম্বরখানা কাজিটুলা ও শাহীঈদগাহ এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে এসে তাকে ঘিরে ধরেন। তখন সিলেট সিটি করোপোরেশন নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, দেশের প্রথম স্মার্ট সিটি হবে সিলেট। এজন্য যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে।

তিনি আরও বলেন, সিলেটে ছাত্রলীগের শক্তি ও সামর্থ্য আজকের নয়, অনেক আগের। জনগণের পাশে নির্ভরতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে তা অর্জন করা হয়েছে। সেই ঐতিহ্য ধরে রেখেছেন বর্তমান নেতারা। তিনিও ছাত্রলীগ থেকে উঠে এসেছেন জানিয়ে বলেন, ‘আমি এই মাটির সন্তান। আগামী ২১ জুন ভোটের দিন সিসিক নির্বাচনে নৌকার জয় নিশ্চিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি সিলেট সিটি করপোরেশনের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতে দলমত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

এর আগে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট এমসি কলেজ ও মদনমোহন কলেজ ছাত্রলীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park