1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ওসমানীনগরে লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মাঠ থেকে আনহার আলী (৪৫) নামের এক রাজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনহার আলী উপজেলার সোনার পাড়া গ্রামের বাসিন্দা ও রাজ মিস্ত্রির কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মাঠে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়’রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার এবং সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার বিকালে বাড়ি থেকে বের হলে রাতে বাড়িতে ফিরেননি আনহার আলী।তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন খোজ পায়নি পরিবারের লোকজনেরা। এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি ছেলে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় মাঠে উপুর হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়,তার চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে রাজমিস্ত্রি আনহার আলীকে সনাক্ত করে পুলিশের খবর দেয়। পুলিশ জানায় তিনি বেশ কিছুদিন থেকে জ্বরে ভূগছিলেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতে বাড়ি ফিরার সময় পথিমধ্যে আনহার আলীর মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park