1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শ্রীনগরে রাস্তায় দেয়াল নির্মাণ ।। যাতায়াতের পথ বন্ধের অভিযোগ 

  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তায় দেয়াল নির্মাণের ফলে ২’শ পরিবারের প্রায় সহস্রাধিক লোকের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাড়ৈগাঁও এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠে ওই এলাকার মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেব শেখের বিরুদ্ধে। চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করায় ২’শ পরিবারের লোকজনসহ কর্কটপাড়া, হাসাড়গাঁও ও তারাটিয়া এলাকা থেকে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া শত শত ছাত্রীরা চলাচল করতে না পেরে বিপাকে পড়েছে। এব্যাপারে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় আবু কালাম জানান, গত ২ বছর আগে চাচাতো ভাই মোতালেব আমাদের সবার যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণ করায় আমরা যাতায়াত করতে পারছি না। কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করেছি। কিন্তু মোতালেব শেখ এলাকার কোনো শালিশ মানেন না।
রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের ব্যাপারে মোতালেব শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তা ছেড়েই দেয়াল নির্মাণ করেছি। এমনকি আমি রাস্তায় বালু ভরাট করে বেঁধে দিয়েছি, সেটাও তারা রক্ষণাবেক্ষণ না করায় রাস্তা ভেঙে গেছে। উল্টো তারা আমার বেড়া ভেঙে ফেলায় আমি থানায় অভিযোগ করি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি মীমাংসার জন্য তাদের থানায় ডাকা হয়েছে।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park