1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে পিঁয়াজ -রসুন এর মূল্য বৃদ্ধি, বাজার মনিটরিং প্রয়োজন

  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পিঁয়াজ -রসুন এর মূল্য
লাফিয়ে বাড়ছে। এতে ক্রেতা সাধারণ হিমশিম খাচ্ছেন। এই পণ্যের মূল্য আরো বৃদ্ধি পেতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবকটি হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পিঁয়াজ -রসুন এর মূল্য লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বাজারে এসে পিঁয়াজ -রসুন ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষেরা।
সিলেটে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম । ৮ ই মে রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, জগন্নাথপুর উপজেলা সদর বাজার, কলকলিয়া বাজার, চিলাউড়া বাজার, রসুলগঞ্জ বাজার মীরপুর ও শ্রীরামসি বাজার সহ উপজেলার সবকটি হাট-বাজারে প্রতি কেজি পিঁয়াজ ৬০ টাকা ও রসুন ১৬০/১৫৫ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।অথচ গত ৫ ও ৬ ই মে জাতবেদে প্রতি কেজি পিঁয়াজ ৪০/৪৫ টাকা মূল্যে ও প্রতি কেজি রসুন ১২০/১২২ টাকা বিক্রি হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে পিঁয়াজ কেজি প্রতি ১৫/২০ টাকা ও রসুন কেজি প্রতি ২০/২২ টাকা মূল্য বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতা সাধারণ পিঁয়াজ – রসুন ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। এবং অনেকেই খুচরা ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডাতায় জড়াচ্ছেন। কি আর করবেন শেষ-মেষ ব্যবসায়ীদের হাকা মূল্যে সদাই করছেন।
এব্যাপারে একান্ত আলাপকালে মুদি ব্যবসায়ী আলী হোসেন, সমুজ ও সঞ্জয় সহ একাধিক ব্যবসায়ী বলেন, গত দুদিন ধরে পাইকারী বাজারে পিঁয়াজ – রসুন এর মূল্য বৃদ্ধি পেয়েছে তাই আমরাও বেশী দামে বিক্রি করছি। বিষয়টি ক্রেতাদের বুঝাতে হিমশিম খাচ্ছি।সামনে পিঁয়াজ – রসুন এর মূল্য আরো বাড়তে পারে।
এবিষয়ে একাধিক পাইকারী ব্যবসায়ী বলেন, হঠাৎ করে আড়ৎদাররা পিঁয়াজ – রসুন এর দাম বাড়িয়েছেন। ফলে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বিক্রেতা ও ক্রেতা সাধারণের উপর।
এব্যাপারে একাধিক ক্রেতা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, হঠাৎ করে পিঁয়াজ – রসুন এর মূল্য বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা তাই ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছি। মনে হয় আড়ৎদার ও পাইকারী ব্যবসায়ীরা সিন্ডিকেট এর মাধ্যমে দাম বাড়িয়েছেন। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদা করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park