1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রিকশাচালককে জুতাপেটা করলেন নারী আইনজীবী

  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

 

মাহাবুর রহমান

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী আইনজীবীর বিরুদ্ধে।রবিবার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনে এ ঘটনা ঘটে। মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রাণী ঘোষ। তিনি শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী।ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ওই নারী আইনজীবী এক রিকশাচালককে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। ওই আইনজীবীকে রিকশাচালকের লাইসেন্স বাতিল করার হুমকি দিতেও দেখা যায়। এ সময় রিকশাচালক হাত জোর করে মাফ চান। রিকশাচালকের বার বার আকুতি-মিনতির পরও ওই আইনজীবী আরো চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকে। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে তিনি ক্ষান্ত হন। পরে ওই রিকশাচালক সেখান থেকে চলে যান।অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, সড়ক অতিক্রম করার সময় ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।

এ বিষয়ে যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসহাক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ওই আইনজীবীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park