1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শ্রীনগরে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ।। স্ত্রী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছলিম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ঘাতক স্ত্রী রোকসানা বেগম (৫২) কে আটক করে রাখে। পরে ঘটনার বিষয় পুলিশ কে জানালে শ্রীনগর থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত ছলিম শেখ এর লাশ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী রোকসানা বেগম কে আটক করেন। নিহত ছলিম শেখ উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাড়ৈখালী এলাকার শেখ আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত ছলিম শেখের প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর একটি মেয়েসহ ২য় স্ত্রী হিসেবে রোকসানা বেগমকে বিয়ে করে। দীর্ঘদিন যাবত ছলিম শেখ সৌদি আরবে থাকতেন। গত ৫ বছর পূর্বে একবারেই দেশে চলে আসেন। দেশের আসার পর থেকেই স্ত্রী রোকসানা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়াঝাটি লেগেই থাকতো। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রোকসানা বেগমসহ তার আগের স্বামীর সন্তান রোজিনা বেগম (৩০) কে নিয়ে স্বামী ছলিম শেখ কে ঝাড়ু ও লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাড়ীর গেইটের বাহিরে নিয়ে আসে এবং তার গলায় ধরে বালুতে মুখ চেপে ধরে এতে ঘটনাস্থলে স্বামী ছলিম শেখের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে স্ত্রী রোকসানা বেগম ঝাড়ু ও লাঠি দিয়ে ছলিমকে পেটাতে থাকেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রোকসানা বেগম নিহত ছলিম শেখের দ্বিতীয় স্ত্রী।পারিবারিক কলহের জেরে শেখ ছলিমকে মারধর করে তার স্ত্রী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয়েছে।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park