1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মহিলার মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে রাহেনা(৪২) নামক এক মহিলা মৃত্যু বরন করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঐয়ারকোনা গ্রাম নিবাসী কাদির মিয়া’র নিজ পাকা ঘরের লোহার জানালা গতকাল ১১ ই মে রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় অজানা কারণে বিদুৎ সঞ্চালিত হয়ে পড়ে। এসময় জানালায় হাত দিয়ে কাদির মিয়া’র স্ত্রী রাহেনা বেগম (৪২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ এই দিন দিবাগত রাত প্রায় ৭ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করেছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন।
এব্যাপারে জগন্নাথপুর থানার এসআই শামসুল আরেফিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে এক নারী মৃত্যু বরন করেছে খবর পেয়ে থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park