1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নতুনকান্দি একতা সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৬১ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার  নতুনকান্দি একতা সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট নতুনকান্দি এমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ঢাকা থেকে আগত বিভিন্ন হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেন। চিকিৎসা সেবা কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সমন্বয়কারী মো. মনির হোসেন মৃধা। বিনামূল্যে এ চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল ও কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল। এ সময় স্থানীয় ইসলামি ব্যাংকের আউটলেট ব্যবস্থাপক শাহ আলম ঢালী, রহিম মোড়ল, দেলোয়ার হোসেন বেপারী, মো. মুরাদ হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park