1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে গুলিতে আহতের ঘটনায় ৩ জন কারাগারে

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বন্ধকের গুলিতে আহত হওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত করিমপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেন লেবু মিয়া’র সাথে একই গ্রাম নিবাসী জনি মিয়া’র জায়গা -জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছে। এরই জের ধরে বিগত ১১ ই মে রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১০ ঘটিকার সময় প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে জনি মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে চিকিৎসাধীন আছে।
এই সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িত একই গ্রাম নিবাসী মজনু মিয়া (৬২),শামীম মিয়া(২৭) ও শামীম আহমদ (৩০) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ১২ ই মে শুক্রবার দিবাগত রাতে জনি মিয়া’র মামা লাল মিয়া বাদী হয়ে আটক তিন জন সহ ৫ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ১৩ ই মে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park