1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মা দিবসে পৃথিবীর সকল মা’দের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট সালেহ চৌধুরী।

  • আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

পৃথিবীর সকল মা’কে এই দিনে সকল তাজা ফুলের শুভেচ্ছা। পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না। আর সারা জীবন থাকবে। সে মানুষ টি হচ্ছে,– আমার মা।

যার ভালোবাসা নিয়ে ভোরের রবি ওঠে। আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।

মা দিবসের শুভেচছা জানিয়ে বলছি:

পৃথিবীতে সবচেয়ে মধুর নাম হল মা। মায়ের থেকে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যে নামটি উচ্চারণ করে সেটি হল মা। মা নিজের সন্তানের জন্য জীবন উৎসর্গ করতে পিছুপা হয়না। তাই মায়ের প্রতি সকল সন্তানের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা ভক্তি থাকা একান্ত প্রয়োজন।

মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে,

জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের

হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।

মা মমতার মহল মা পিপাসার জল মা,

ভালবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা,

ব্যাথার ঔষুধ মা কষ্টের মাঝে সুখ মা,

চাঁদের ঝিলিক মা স্বর্গের মালিক

দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,কিন্তু মায়ের ভালবাসা, কখনো বদলাবার নয়..!!

মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়,সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।

পৃথিবীর সকল মা’ দের প্রতি শ্রদ্ধাশীল শুভেচ্ছা ও অভিনন্দন। মা’রা বেঁচে থাকুক পৃথিবীময়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park