1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গলাচিপায় কালবৈশাখী ঝড়ে বসত ঘরসহ শতশত গাছ পালা উপড়ে 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত
নিজেস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সোমবার রাত ১০টায় কালবৈশাখী ঝড়ে ৫০টি বসত ঘর একটি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের চাল উড়ে গেছে এবং শত শত গাছ পালা আবার কারো ঘরের আংশিক ক্ষতি হয়েছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের সতিরাম, বিবির হাওলা , সদর ইউনিয়নের চরখালী গ্রাম. আমখোলার বাদুরা গ্রামে এ কালবৈশাখী ঝড় তান্ডব চালায় ।
উপজেলার পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা গ্রামের জেলে মো.ফারুক মিয়া বলেন, রাতে মাছ ধরার নৌকা থেকে বাড়ি এসে গোয়াল ঘরে গরু বাধতে  যাই এ সময় হঠাৎ করে ঝড়ে আমার ঘরের উপর একটা বড় গাছ পড়ে মাটির সাথে মিশে যায়। ঘরের বেগতি অবস্থা দেখে সন্তানদের নিয়ে আমিসহ পাশের মাঠে গিয়ে আশ্রয় নেই।
একই ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের মো. রফিক হাওলাদার বলেন, আকাশের অবস্থা খারাপ দেইখ্যা আমি গরুর কাছে যাই। এর মধ্যেই আমার বাচ্চারা চিৎকার করে ঘর ছেড়ে দৌড়ে বাইরে চলে যায়। কিছু বুঝে উঠার আগেই দেখি আমার ঘরের চালের উপর বড় একটি চাম্বল গাছ চাপা দিয়েছে। আল্লাহ এখন শুধু প্রাণে বাচাইছে।
এ প্রসঙ্গে পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বেশিরভাগই জেলে। এরা দিন আনে দিন খায়। এদের এক এক পরিবার নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে গেছে। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু করেছিল। আজ তা সব শেষ হয়ে গেছে। কোন সহায়তা না পেলে এদের জন্য দুর্বিসহ অবস্থার সৃষ্টি হবে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমরা ঘূর্ণিঝড় মোখার কবল থেকে বেচে গিয়েছি। কিন্তু তার একদিন পরই কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অনেক ঘর বাড়ি ও গাছ পালার ক্ষতি হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে আমরা স্থানীয়ভাবে সহায়তা করার চেষ্টা করছি। আর যারা কম ক্ষতিগ্রস্থ তাদেরকে আবেদন করার অনুরোধ করছি।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park