1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :   মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ আছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ বলেন, ‘রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেল লাইনের ওপর গাছ হেলে পড়েছিল। হেলে পড়া গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হচ্ছে। তবে রেল যোগাযোগ কখন চালু হবে তা এখনও বলা যাচ্ছে না।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park