1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারিতে ৫২২ জন কৃষকের ভাগ্য নির্ধারণ

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের জন্য সোমবার (২২ মে) সকাল ১১টায় উন্মুক্ত লটারির মাধ্যমে ৫২২ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ৪০২ জন এবং দ্বিতীয় ধাপে ১২০ জন কৃষক তাদের উৎপাদিত ধান খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।
উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা খাদ নিয়ন্ত্রক মঈন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত উন্মুক্ত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন ও ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য) মাহমুদ মোহাম্মদ ইমরান ও মাদিলাহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য) রওশন আলী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে এক হাজার ২০২ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্য গুদামে সংগ্রহ করা হবে। লটারিতে নির্বাচিত একজন কৃষক ৫০০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।  উপজেলা একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়ন থেকে ৪ হাজার ৩২৫ জন কৃষক ধান সরবরাহের জন্য খাদ্য বিভাগে আবেদন করেন। সকলের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ওই ৪ হাজার ৩২৫ জন কৃষকের মধ্য থেকে ৫২২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কৃষকরাই শুধুমাত্র খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।
এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তা, চাউল কল মালিক সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park