1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যুক্তরাজ্য বিএনপি নেতা আওলাদ হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩০৭ বার পঠিত
  •   হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস শাখা বিএনপি নেতা আওলাদ হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উন্নত বিশ্বের অন্যতম দেশ যুক্তরাজ্যের বার্মিংহাম এর বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আওলাদ হোসাইন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে বার্মিংহামস্থ ডডলি হসপিটালে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত শারীরিক সুস্থতা কামনায় ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ২২ শে মে স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সুত্র জানিয়েছে।দোয়া পূর্ব সময়ে চিকিৎসাধীন আওলাদ হোসাইন এর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যুক্তরাজ্যে বিএনপির যুগ্ম এই সাধারন সম্পাদক সুজাতুর রাজা।
এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বার্মিংহাম সিটি সিটি বিএনপির সাবেক সাধারন সম্পাদক অবজার হুসেন, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস মিয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, ওয়েস্ট মিডল্যান্ডস শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া, বিএনপি নেতা ওলিউর রহমান, এডভোকেট নজরুল ইসলাম, ঈদন আলী, শামীম খান,ইসলাম খান ও মোহাম্মদ ইকবাল প্রমূখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন, রায়হান আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park