1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা হাটে বিট পুলিশিং সভা

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৬ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা হাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাদকের আখড়া হিসেবে পরিচিত উপজেলার গোয়ালীমান্দ্রা হাটে বিট পুলিশিং সভায় সভাপতির বক্তব্যে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর বলেন, মুন্সীগঞ্জের সবচেয়ে বড়ো মাদকের আখড়া হিসেবে গোয়ালীমান্দ্রা বেদেপল্লির দুর্নাম কুড়িয়েছে। এর আগে এখানে অভিযান চালাতে এসে পুলিশ সদস্যরা বেশ কয়েকবার মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। এর পর থেকে কেউ যদি পুলিশের উপর হামলার চেষ্টা করে তাহলে মাদক কারবারিদের উপর অস্ত্র ব্যবহার করা হবে। প্রয়োজনে গুলি চালাতে বাধ্য হবো। তিনি মাদক বেচাকেনাকে প্রশ্রয় দিলে বেদে সর্দারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
    ওসি তায়াবীর মাদক কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানান। মাদক ছেড়ে অন্য পেশায় আসতে চাইলে তিনি সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সভায় অন্যদের মধ্যে লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, ইউপি সদস্য জাহানারা বেগম, বেদে সর্দার আবদুল মান্নান চৌধুরী, আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন। #
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park