1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১৪ বার পঠিত
পঞ্চগড়  প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের । এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলী (৫৫), তার বড় ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮)। এ ঘটনায় নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে  দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার এক স্বজনের মৃত্যুর খবর শুনে বোদা উপজেলার তিতোপাড়া এলাকা থেকে ওই চার স্বজন একই মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই চার মোটরসাইকেলআরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের ‍মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park