1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় সূর্য লাল নাথ (৪০) ও আজিম (২১) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে সূর্য লাল নাথ ও হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শান্তিপুর এলাকার আবদুল মালেকের ছেলে আজিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ি পূর্ব চরবাটা হাজীপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল হারিছ চৌধুরী বাজারে যাচ্ছিলেন সূর্য লাল নাথ। পথে তার মোটরসাইকেলটি লেদু মার্কেট এলাকার রাব্বানীয়া মাদ্রাসার সামনে পৌঁছলে একটি শিশু সড়ক পার হওয়ার জন্য সামনে দিয়ে দৌঁড় দিলে  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে গিয়ে আহত হয় সূর্য লাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহতের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।

অপরদিকে, দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল হাতিয়ার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে তাতে থাকা দুই আরোহী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাতিয়া মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ও মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park