1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আগামী বর্ষার পূর্বেই নদী ভাঙ্গন রক্ষার নির্দেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

আগামী বর্ষা শুরু হওয়ার আগেই যমুনা নদীর নাগরপুর অংশে ভাঙ্গন রক্ষার জন্য যে সকল কাজ করা প্রয়োজন সে সকল কাজ করার নির্দেশ দিলেন-পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শুক্রবার (২ জুন) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত খাষপুকুরিয়া হতে চর-সলিমাবদ পর্যন্ত যমুনা নদীর বামতীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর আহবানে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পথ সভায় উপ-মন্ত্রী এসব কথা বলেন।

এসময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সিরাজগঞ্জ-৫আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপুসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park