1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইউক্রেনের হামলা প্রতিহত করে ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের বড় একটি হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। একইসঙ্গে ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবিও করেছে দেশটি। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে সাঁজোয়া যান সমৃদ্ধ ছয়টি ব্যাটালিয়ন ও দুটি ট্যাংক ব্যাটালিয়ন নিয়ে হামলা চালায় ইউক্রেন বাহিনী।
তবে সেই হামলা প্রতিহত করে দিয়েছে রুশ বাহিনী।

টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘৪ জুন সকালে (স্থানীয় সময়) শত্রুরা দক্ষিণ দোনেৎস্কের পাঁচটি সেক্টরে একটি বড় ধরনের আক্রমণ শুরু করে। তারা রাশিয়ান প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল। তবে শত্রু তার লক্ষ্য অর্জন করতে পারেনি। ’

পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে। মস্কো দাবি করেছে, ইউক্রেন ২৫০ সৈন্যের পাশাপাশি ১৬টি ট্যাংক হারিয়েছে। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park