1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার লিফলেট বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৭১ বার পঠিত

 

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

অদ্য ৫ জুন ২০২৩ তারিখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা রাজশাহী শহরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে। নগরীর তালাইমারী মোড়ে সকাল ৯ ঘটিকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনসচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান, (পি.এইচ.ডি.)। উনাকে সহযোগিতা করেন অলি আহমেদ (পি.এইচ.ডি. গবেষক), ওবায়দুল্লাহ, শামসুর রাহমান শরীফ, ইফাত আরা, কলি আহমেদ, তারেক আজিজ প্রমুখ। ২০২২ এবং ২০২৩ সালে উক্ত সংস্থা নগরীর পাঁচটি স্থানে শব্দের মান পরীক্ষা করে, এবং অধিকাংশ স্থানে শব্দের মান বাংলাদেশের শব্দ দূষণ নীতিমালা ২০০৬ এর তুলনায় অনেক বেশি পাওয়া গিয়েছিল। উক্ত সংস্থা মাত্রাতিরিক্ত শব্দ কমানোর জন্য একটি সংক্ষিপ্ত গবেষণা করেছিল যার শিরোনাম ছিল Assessment of Noise Pollution in Rajshahi City and Remediation এবং প্রকাশিত হয়েছিল World Journal of Advanced Research and Reviews, Vol. 18(02), 346–351, eISSN: 2581-9615, 2023 নামক জার্নালে। তার ধারাবাহিকতায় এই জন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে নিম্নের বিষয়গুলো তুলে ধরা হয় –

· করবো নাকো শব্দ দূষণ, গড়বো মোরা সুন্দর ভুবন

· ট্রাফিক আইন মেনে চলি, শব্দ দূষণ রোধ করি

· শব্দ দূষণ করতে রোধ, হয়েছি মোরা এক জোট

· শব্দ দূষণকে না বলি,ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করি

· শব্দ দূষণ এক নীরব ঘাতক

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park