1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষ মহড়া

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২০ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও পরবর্তী করণীয় বিষয়ক মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিনের নেতৃত্বে ১৫ জন সদস্যকে নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মহড়া প্রদান করা হয়। এতে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিমদের উদ্ধার, দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে প্রাথমিক ভাবে এ মহড়া করেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন জানান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল হক, সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পাল, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, টিম লিডার কয়েস আহমেদ, ফায়ার ফাইটার আসিক, আতিক, কালামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park