1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুৃমকীতে ২ ইউপি নির্বাচনে নৌকার মাঝি সালাম ও তুহিন

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৯২ বার পঠিত
মোঃ ইলিয়াস উদ্দিন ,দুমকী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে আসন্ন ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ২ ইউনিয়নে কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের ও যুবলীগের পরিক্ষীত ২ নেতা।
দ্বিতীয় বাবের মতো শ্রীরামপুর ইউনিয়নে নৌকায় মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা আ’লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম সালাম এবং লেবুখালী ইউনিয়নে নৌকায় মনোনীত হয়েছেন সদ্যপ্রায়াত চেয়ারম্যান ও লেবুখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শাহ আলম আকনের ছেলে, যিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন।
বাংলাদেশ আ’লীগের দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় তাদের নাম ঘোষণা করা হয়।
নৌকা প্রতীক পাওয়ার খবরে ২টি ইউনিয়নের আ’লীগের নেতা কর্মীরা ও দলীয় সমর্থকরা সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে  আনন্দ প্রকাশ করেছেন।
অপর দিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনীত হননি এমন প্রার্থীদের সাথে আলাপকালে তারা জানান, নির্বাচন করবো কিনা এ বিষয়ে নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, দেশের ৫৭ ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে গত ৩১মে(বুধবার) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ইউনিয়ন পরিষদগুলোতে কাগজে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park