1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বালাগঞ্জ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১৭ বার পঠিত

 

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
প্রতিবেশি কিশোর কিশোরী এক সাথে বসে গল্প করা নিয়ে বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন হয়েছেন।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছুরিকাঘাতকারীর মা কে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ জুন) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল ( দক্ষিণ পাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়।শুক্রবার বিকেল ৩ টায় মৃত মদরিছ আলীর কিশোরী কন্যা নিহতের বোন তাদের বারিন্দায় বসে প্রতিবেশি এক কিশোরের সাথে গল্প করছিল। এ নিয়ে পাশের ঘরের মামা সফিক ও তার স্ত্রী কিশোরী ছিদ্দিকা কে গালিগালাজ করেন এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে তর্ক বির্তক সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় মামা সফিক মিয়ার পুত্র আনহার মিয়া ( ১৮) মৃত মদরিছ আলীর পুত্র কিশোরী কন্যার ভাই টিউবওয়েল কাজের শ্রমিক রিপন আহমদ কে পিছন দিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে বাহুবল এলাকায় গিয়ে তার সংকটাপন্ন অবস্থা দেখাদেয় রাত ১ টায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার হবিগঞ্জ হাসপাতালে ময়নাতদন্ত শেষেে বিকেল ৪ টায় রিপনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাদ মাগরিব শিওরখাল জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উক্ত খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park