1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পটুয়াখালীতে জাহাঙ্গীর হত্যার খুনি,শাকিব গাজী গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৮৩ বার পঠিত
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
লাশ কাঁধে বিক্ষোভ শেষে পটুয়াখালীতে বহুল আলোচিত পেট্রোলে পুড়িয়ে মেরে ফেলার ঘটনায় সাকিব গাজী নামে একজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।
গত শুক্রবার  রাতে বরিশাল জেলার  উজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য সেদিন সকালে হত্যাকারীদের বিচারের দাবিতে নিহত হোটেল ম্যানেজারের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বজনরা। আজ শনিবার (১০ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  ঘটনার মুল হোতা সাকিব গাজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকে সাকিব দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় ছিল। শুক্রবার রাতে উজিরপুরে খালার বাসায় আশ্রয় নিলে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে ভোররাতে তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন হোটেলে চাঁদা চাওয়ার পর তা না পেয়ে হোটেলের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সাকিব গাজী ও তার সাঙ্গপাঙ্গরা। টানা কয়েকদিন চিকিৎসা শেষে বুধবার গভীর রাতে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাহাঙ্গীরের।
এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। আর এ মামলার প্রেক্ষিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park