1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে হামলার ঘটনায় নিহত যুবকের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৩০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে প্রতিপক্ষের হামলায় আহত জুয়েল (২৫) নামক এক যুবক চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছে। মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রাম নিবাসী ধন মিয়া ও একই গ্রাম নিবাসী আব্দুস শহীদদের লোকজন এর মধ্যে স্থানীয় একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ৩ রা জুন সকালে ধন মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ
আব্দুস শহীদ এর বাড়ীতে হামলা চালায়। এতে আব্দুস শহীদ (৫৫), আব্দুস শহীদ এর স্ত্রী নূরবি বেগম(৪০), ভাতিজি সামিয়া বেগম(১৬) ও আব্দুল লতিফ এর ছেলে জুয়েল মিয়া(২৫) আহত হয়।এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তমধ্যে গুরুতর আহত জূয়েল মিয়া(২৫) টানা ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১ ই জুন রোজ রবিবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করেছেন। ১২ ই ফেব্রুয়ারী রোজ সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে জুয়েল মিয়া(২৫) এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের পরিবারের শোকের মাতম চলছে।
এব্যাপারে স্থানীয় মেম্বার সাদিক আলম বলেন, হামলার ঘটনায় আহত জুয়েল মিয়া ১১ই জুন রবিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করে। ১২ ই জুন বাদ আছর নিজ গ্রাম হিজলায় মরহুম এর নামাজে জানাজা শেষে মরদেহ কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, হিজলা গ্রামে হামলার ঘটনায় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনার পরদিন আব্দুস শহীদদের ভাতিজা শাহীন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park