1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যুতে শোক প্রকাশ ও প্রতিবাদ।

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ       জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলানিজউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

সাংবাদিক নাদিমকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

একই সাথে সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং সাংবাদিকদের কাজ ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। দৈনিক মানবাধিকার সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে হত্যার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park