
মো: আসাদুজ্জামান,
যশোর (সদর) প্রতিনিধি:
যশোর বিমানবন্দর সড়কে জলাবদ্ধতার কারণে জনজীবনে দূর্ভোগ এক নিত্য ঘটনা, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় যশোর সদরের আরবপুর মোড় থেকে বিমানবন্দরে যাওয়া ব্যস্ততম সড়কটি,
সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই হাটু সমান পানিতে তলিয়ে যায় ব্যস্ততম এ সড়কটি কিন্তু দীর্ঘদিনেও এ সমস্যার কোনো সমাধানের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে জনজীবনে দূর্ভোগ নেমে আসে বারবার, বর্ষা মওসুমের শুরুতে এরকম অবস্থার সৃষ্টি হলে বাকি সময়টা অনেক দূর্বিসহ হবে বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা, এ সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের নজর দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।