1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুম হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম রবিউল ইসলাম রবি, কেএম সালেহ।

অপর দিকে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারন সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হিরো, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন , কোষাধ্যক্ষ লোটাস রমহান সোহাগ, নির্বাহী সদস্য আসিফ ইকবাল মাখন,  মিঠু মালিতাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক হত্যা মামলায় আসামীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park