1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলাটি জামালপুর গোয়েন্দা (ডিবিতে)

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

দৈনিক          মানবাধিকার   সংবাদ ডেস্কঃ  জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলাটি জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরমান আলী জানান, সোমবার (১৯ জুন) মামলাটি অধিকতর তদন্তের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে মামলাটির অনেক অগ্রগতি হয়েছে।

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আশা করি, বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করতে পারব।
এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, কাজের সুবিধার্থে এবং গতিশীল করতে মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park