1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শ্রমের দাবী কলমে

  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৮১ বার পঠিত
  • ৮  দেলোয়ার হোসাইন আখতার
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    শ্রমিক দেশের প্রধান শক্তি করে শ্রমের কাজ,
    মনিবের কথায় সবই করে নেই তো কোনো লাজ।
    কলমের শক্তি নাই যে তাদের ঝরায় দেহের ঘাম,
    পেটের দায়ে কল-কারখানায় করে যে তাই কাম।

সকাল বেলা পান্তা খেয়ে ইটের ভাটায় যায়,
সংসার চালায় কোনো মতে মজুরী যাহা পায়।
শ্রমিক দ্বারা কল-কারখানায় মালিক কুড়ায় নাম,
ন্যায্য হিস্যা চাইতে গেলে মালিক দেয়’না দাম।

শ্রমের মূল্য চাইতে গেলে মালিকের মনে দুখ,
অনাহার আর অর্ধহারে কোথায় পাবে সুখ !
শ্রমিক ভাইয়ের ঘামের জোরে ঘোরে বিশ্বের চাকা,
শ্রমিক ছাড়া লুপ্ত সবই গোটা জগত ফাঁকা।

শ্রমিক যখন পায়’না কাজ চাপা কান্নায় মরে,
বৌ-বাচ্চারা ক্ষুধার দাহে কষ্ট ভোগ করে।
শ্রমিক হলো দেশের সম্পদ উদীয়মান দাতা,
শ্রমিক দেশের মূল হাতিয়ার দেশের মাথার ছাতা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park