1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে ক্যাশলেস হাটে কোরবানির পশু কিনে ক্রেতা-বিক্রিতাদের স্বস্তি প্রকাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাশলেস হাটে কোরবানির পশু কিনে ক্রেতা-বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।
সোমবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের সুলতান শাহী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদ-উল-আযহা -২০২৩ উপলক্ষে ক্যাশলেস পশুর হাটের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে এসময় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা গোবিন্দ চন্দ্র সরদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন, লুবনা আহমেদ লুনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, সুলতান শাহী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. নাসির আহমেদ যুক্তিবাদী, পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাশলেস হাটে সরেজমিনে ঘুরে দেখাগেছে  পশু বিক্রেতারা নসিমন, ট্রাক, পিকআপ গাড়িযোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পশু বোঝাই করে এনে হাটে বিক্রির উদ্দেশ্যে নামিয়ে দিচ্ছেন। পরে ক্রেতারা দেখেশুনে বুঝে তাদের পছন্দের কুরবানীর পশু ক্রয় করে হাসিল দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এছাড়াও জাল টাকার দৌরাত্ম নেই বললেই চলে। গোপালগঞ্জ জেলা ডাচ-বাংলা ব্যাংকের সার্বিক সহযোগিতায় ক্রেতা-বিক্রেতা স্বাচ্ছন্দে তাদের কাঙ্ক্ষিত পশু ক্যাশলেস হাটে কেনাবেচা করতে পেরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এ উদ্যোগ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park