মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকি উপজেলা প্রতিনিধিঃ
গতকাল (শুক্রবার) দুমকি উপজেলায় ‘লাল-সবুজ জনকল্যাণ পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এবছর কোরবানি দিতে না ব্যাক্তি ( মধ্যম শ্রেণি) এবং হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন।
সভাপতি ড. কাজী মাসুম বিল্লাহ’র নির্দেশে সংগঠনের সদস্যরা মানুষের বাসায় বাসায় গিয়ে মাংস বিতরণ করেন।
মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন লাল-সবুজ জনকল্যাণ পরিষদ এর সহ-সভাপতি মোঃ মিরাজ গাজী,সহ-সভাপতি মোঃ সুমন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস চাকলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ সৈকত আকন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন সহ আরো অনেকে।
দৈনিক মানবাধিকার সংবাদকে লাল-সবুজ জনকল্যাণ পরিষদের সভাপতি ড. কাজী মাসুম বিল্লাহ বলেন, “লাল-সবুজ জনকল্যাণ পরিষদ ২০২১ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা, সেবা, উন্নয়ন, গণসচেতনতা এবং ক্রিয়া-সাংস্কৃতি বিষয়ক বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন, অদূর ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে আমরা আমাদের সেবা বৃহত্তর জনসংখ্যার মাঝে পৌঁছে দিতে পারবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, লাল-সবুজ জনকল্যাণ পরিষদের উদ্যোগে এর আগেও বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করা করেছে।