1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীর সড়কে ৭ যানের সংঘর্ষ,নিহত-১

  • আপডেট সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে পরপর সাতটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার ভোর থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বৃষ্টির কারণে প্রথমে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পণ্যবাহী মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর একের পর এক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। একে একে মোট সাতটি যানবাহন একই স্থানে দুর্ঘটনার শিকার হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park