1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কুলাউড়ায় সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের ২জনের মৃত্যু..

  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩০১ বার পঠিত

প্রতিনিধি: আল শাহরিয়ার ইমন

কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই বোন ২জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (০২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশু হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়া ও সুমি বেগম দম্পতির ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। আজ সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে ট্যাংকে পড়ে যায় হাবিবা।ছোট বোনকে উদ্ধার করতে ভাই হাসানও ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়।
শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জোনাব আলী বেলা দেড়টার দিকে মুঠোফোনে বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী বিলাপ করছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park