
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে বাড়ী থেকে সড়কে আসার পথে নৌকা ডুবিতে আপন তিন ভাই-বোন মৃত্যু বরন করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোবিন্দপুর গ্রাম নিবাসী সোহেল মিয়া’র সন্তান ফারজানা বেগম তন্নি (১২), রবিউল ইসলাম (৩) ও মারজানা বেগম (৮) আজ ২ রা জুলাই রোজ রবিবার দুপুরে নিজ বাড়ী থেকে নৌকাযোগে সড়কে আসার পথে নৌকাটি হাওরে ডুবে গিয়ে এই তিন আপন ভাই-বোন পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যু বরন করেছে। স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করার পাশাপাশি সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনকে মৃত উদ্ধার করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এই শিশুদের বাড়ী হাওর পাড়ে। তাদের মা- বাবা বাড়ীতে না থাকায় এবং বাড়ীর চারপাশে পানি চলে আসায় শিশুরা নিজ বাড়ী থেকে একটি নৌকাযোগে সড়কে আসার পথে পানির স্রোতে নৌকা ডুবে আপন তিন ভাই-বোন মৃত্যু বরন করেছে।