1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহিতে শিশু ধর্ষণ অতঃপর হত্যা

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮১৫ বার পঠিত
সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
রাজশাহীতে ঈদ সালামি দেওয়ার নাম করে এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারীকে পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিশুর নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। গত শনিবার সন্ধ্যার দিকে তাকে ঈদ সালামী দেয়ার নাম করে অপহরণ করা হয়। নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের পুত্র পলাশ তাকে অপহরণ করে।
ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে জানান সে যদি লাস্ট উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park