1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তালাক হওয়া স্ত্রী কে নিয়ে রাত যাপন,দ্বিতীয় স্ত্রী প্রতিবাদ করলে তাকে কুপিয়ে গুরুতর আহত,

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৫১ বার পঠিত

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্ৰামের মৃত্যু সিরাজ শেখের ছেলে ফিরোজ শেখ (৫০) তার স্ত্রী রেশমা খানম (৩০)কে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে।

এসময় আহত স্ত্রী কে অন্য এক বাড়ির পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

গত ৫ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে

অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ শেখের স্ত্রী রেশমা খানম বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে ফিরোজ শেখের সাথে সংসার করে আসছি।

এবং সংসার জীবনে বেশ সুখে শান্তিতেই কাটছিলো। ইতি মধ্যে ফিরোজ শেখের প্রথম স্ত্রী ১০ বছর আগের তালাক প্রাপ্ত মহিলা হঠাৎ করে আমার স্বামীর ঘরে এসে উঠে এবং অবৈধ ভাবে ৩ দিন ৩ রাত ওই মহিলা আমার স্বামীর সাথে রাত যাপন করে।

তাদের সেই অবৈধ মেলামেশার প্রতিবাদ করলে আমার স্বামী ফিরোজ শেখ ক্ষিপ্ত হয়ে আমাকে দা দিয়ে এলো পাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে।

ফিরোজ শেখের স্ত্রী রেশমা খানম আরো বলেন, আমাকে হত্যা করতে পারলে ফিরোজ শেখ ওই মহিলা কে নিয়ে নতুন করে সংসার করবে মনে হয়,

আমার অবুঝ ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আমি থানায় মামলা দিবো, প্রশাসনের কাছে ন্যায় বিচারের জোর দাবি জানাচ্ছি।

রেশমা বেগম এর দুলা ভাই ও বোন বলেন পাশের বাড়ির লোকেরা আমার জানালে আমরা সেখানে গিয়ে রেশমা কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি, তার মাথায়, হাতে,পায়ে কোপ রয়েছে,

এবিষয়ে অভিযুক্ত ফিরোজ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি মোবাইলে কথা বললো না, আমার বিষয়ে জানতে হলে আমার এলাকায় এসে বললে হবে যে ফিরোজ জাইরো কেমন মানুষ, কথা বলতে চাইলে গ্রামে আসেন,

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park