1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে অকেজো কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড

  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে অযত্ন আর অবহেলায় দীর্ঘদিন ধরে অকেজো হয়ে মূখ থুবড়ে পড়ে আছে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তার নেই কোনো উদ্যোগ।
বায়ুপ্রবাহ, আদ্রতা,তাপমাত্রা, বৃষ্টিপাত ও আলোক ঘন্টা সংক্রান্ত নানাবিধ তথ্য কৃষকদের মাঝে আগাম সরবরাহের লক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশের মতো জগন্নাথপুর উপজেলার চারটি ইউনিয়নে কৃষি পূর্বাভাস বোর্ড ও রেইন গেজ মিটার স্থাপন করা হয়। ১০ ই জুলাই খোঁজ নিয়ে জানা গেছে, অযত্ন আর অবহেলায় অকেজো হয়ে পড়ে রয়েছে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর কৃষি পূর্বাভাস বোর্ড। এটি পরিচালনার জন্য তৎসময়ে প্রত্যেক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দুই দিন করে প্রশিক্ষণ দেওয়ার পাশা-পাশি আবহাওয়া বিষয়ক সফটওয়্যার সহ প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হয়। সফটওয়্যার কিংবা ওয়েবসাইট থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করার জন্য প্রতিমাসে ইন্টারনেট প্যাকেজ দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব তথ্য কৃষি আবহাওয়া বোর্ডে আপডেট দেওয়ার কথা থাকলেও আপডেট দেওয়া হচ্ছে না। বোর্ডে হালাগাদ কোনো তথ্যই নেই।জরুরী প্রয়োজনে যোগাযোগ এর জন্য বোর্ড এর নীচে ডানপাশে কৃষি কর্মকর্তাদের মোবাইল নাম্বার থাকার কথা থাকলেও সেখানে কোনো মোবাইল নাম্বার উল্লেখ নেই। যার ফলশ্রুতিতে কৃষকেরা আবহাওয়া পূর্বাভাস সহ কোনো তথ্য না পাওয়ায় নানাবিধ ক্ষতির সম্মূখীন হচ্ছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, স্থাপনের পর থেকে আজ-অব্দি ইউনিয়ন পরিষদ এর আবহাওয়া পূর্বাভাস বোর্ডের চাকা ঘুরেনি। এখান হতে কোনো তথ্যও পাওয়া যায়নি। প্রতি বছর ফসলের ক্ষতি হলেও এ বোর্ড কোনো কাজে আসছে না। ফলে সরকারের কৃষি বান্ধব এই প্রকল্পটি মূখ থুবড়ে পড়ে আছে। এতে করে একদিকে যেমন কৃষকেরা এই প্রকল্পের সুফল পাচ্ছেন না অপরদিকে নষ্ট হচ্ছে সরকারের অর্থ। বিধায় এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park